ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ল নরওয়ে

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ল নরওয়ে ছবির ক্যাপশন: ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ল নরওয়ে
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে নরওয়ে। এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ইউরোপের দলটি।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে দীর্ঘ সময় গোলশূন্য লড়াইয়ের পর ৭৯তম মিনিটে আর্লিং হালান্ডের শক্তিশালী হেডে এগিয়ে যায় নরওয়ে। এরপর ৯০তম মিনিটে বদলি খেলোয়াড় আন্দ্রেয়াস শেলদেরুপের পাস থেকে দূরপাল্লার দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোল করেন হালান্ড, যা নরওয়ের জয় অনেকটাই নিশ্চিত করে দেয়।

ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল। তবে ব্রুনো গিমারায়েসের নেওয়া পেনাল্টি নরওয়ের গোলরক্ষক দারুণভাবে রুখে দেন। যোগ করা সময়ে নেইমার পেনাল্টি থেকে একটি গোল শোধ করলেও ম্যাচে ফেরার জন্য তা যথেষ্ট ছিল না।

নরওয়ের কোচ স্টালে সোলবাক্কেনের দ্বিতীয়ার্ধের কৌশলগত পরিবর্তন ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। আর হালান্ডের জোড়া গোলে বিশ্বকাপে প্রথমবারের মতো শেষ আটে উঠে ইতিহাস গড়ে নরওয়ে।

অন্যদিকে, ২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে না পারা ব্রাজিলের শিরোপা খরা আরও দীর্ঘ হলো। কোয়ার্টার ফাইনালে নরওয়ের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।